কয়েকটি প্রশ্নোত্তর
গণতন্ত্র ও ইসলামী খিলাফত সম্পর্কে কয়েকটি প্রশ্নোত্তর প্রশ্ন From: aslamuddin Subject: গনতন্ত্র Country : Bangladesh Mobile : Message Body: গনতন্ত্র সম্পর্কে জানতে চাই। ক. গনতন্ত্র কি? খ. গনতন্ত্র সম্পর্কে শরীয়তের বিধান কি? গ. যারা গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে তাদের ব্যাপারে ইসলাম কি বলে? ঘ. গনতন্ত্রের মাধ্যমে কি ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব? ঙ. গনতন্ত্র এবং শুরা কি একই? পার্থক্য থাকলে তা কি? জবাব بسم الله الرحمن الرحيم ক-গণতন্ত্র কি? গণতন্ত্র শব্দটি গ্রীক শব্দ। democracy (ডেমোক্রেসি) এর অনুবাদ। পরিভাষায় গণতন্ত্র বলা হয়-জনসাধারণের প্রতিনিধি দ্বারা সাম্যের নীতি অনুসারে রাষ্ট্রশাসন করা। গণনতান্ত্রিক সরকার বলা হয় কোন শ্রেণী, গোষ্ঠী বা ব্যক্তিবিশেষ কর্তৃক শাসনের পরিবর্তে রাষ্ট্রের সকল নাগরিকের নিয়ন্ত্রণাধীন পরিচালিত সরকারকে। খৃষ্টপূর্ব ৫০ ও ৪র্থ শতকে গ্রীক নগর রাষ্ট্রগুলোতে সর্বপ্রথম গণতন্ত্রের উন্মেষ ঘটে। রোমান প্রজাতন্ত্রে জন প্রতিনিধিত্ব নীতির উদ্ভব হয়। শাসিত ও শাসকের মধ্যে চুক্তি বিদ্যমান থাকার নীতি মধ্যযুগে উদ্ভুত। পিউরিট্যান বিপ্লব, মার্কিন স্বাধীনতা ও ফরাসী বিপ্লবের প্রভাবে...