Posts

Showing posts from March, 2021

কয়েকটি প্রশ্নোত্তর

Image
  গণতন্ত্র ও ইসলামী খিলাফত সম্পর্কে কয়েকটি প্রশ্নোত্তর প্রশ্ন From: aslamuddin Subject: গনতন্ত্র Country : Bangladesh Mobile : Message Body: গনতন্ত্র সম্পর্কে জানতে চাই। ক. গনতন্ত্র কি? খ. গনতন্ত্র সম্পর্কে শরীয়তের বিধান কি? গ. যারা গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে তাদের ব্যাপারে ইসলাম কি বলে? ঘ. গনতন্ত্রের মাধ্যমে কি ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব? ঙ. গনতন্ত্র এবং শুরা কি একই? পার্থক্য থাকলে তা কি? জবাব بسم الله الرحمن الرحيم ক-গণতন্ত্র কি? গণতন্ত্র শব্দটি গ্রীক শব্দ। democracy (ডেমোক্রেসি) এর অনুবাদ। পরিভাষায় গণতন্ত্র বলা হয়-জনসাধারণের প্রতিনিধি দ্বারা সাম্যের নীতি অনুসারে রাষ্ট্রশাসন করা। গণনতান্ত্রিক সরকার বলা হয় কোন শ্রেণী, গোষ্ঠী বা ব্যক্তিবিশেষ কর্তৃক শাসনের পরিবর্তে রাষ্ট্রের সকল নাগরিকের নিয়ন্ত্রণাধীন পরিচালিত সরকারকে। খৃষ্টপূর্ব ৫০ ও ৪র্থ শতকে গ্রীক নগর রাষ্ট্রগুলোতে সর্বপ্রথম গণতন্ত্রের উন্মেষ ঘটে। রোমান প্রজাতন্ত্রে জন প্রতিনিধিত্ব নীতির উদ্ভব হয়। শাসিত ও শাসকের মধ্যে চুক্তি বিদ্যমান থাকার নীতি মধ্যযুগে উদ্ভুত। পিউরিট্যান বিপ্লব, মার্কিন স্বাধীনতা ও ফরাসী বিপ্লবের প্রভাবে...

ইসলাম ও গণতন্ত্র

Image
  আল্লাহ তা‘আলা তাঁর মনোনীত দ্বীন ইসলামকে রাসূলুল্লাহ (ছাঃ)-এর মাধ্যমে পূর্ণতা দান করেছেন। তিনি মুমিনদেরকে নির্দেশ দিয়েছেন পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে এবং নিষেধাজ্ঞা জারী করেছেন অন্য দ্বীন অন্বেষণ করতে। সুতরাং কোন মুমিনের সুযোগ নেই ইসলাম ব্যতীত অন্য কোন দ্বীন তালাশ করার। সুযোগ নেই এ দ্বীনের মধ্যে কিছু সংযোজন, বিয়োজন কিংবা পরিবর্তন, পরিবর্ধন করার। বড়ই আফসোসের বিষয় আল্লাহ ও তাঁর রাসূলের সুস্পষ্ট নিষেধাজ্ঞা সত্ত্বেও দেখা যাচ্ছে এক শ্রেণীর মুসলিমের মধ্যে ইসলামে সংযোজন-বিয়োজনের প্রবণতা। আধুনিক কালের পশ্চিমা সভ্যতার আগ্রাসী জোয়ারকে যৌক্তিক ভাবে মোকাবিলায় অক্ষম এক শ্রেণীর ইসলামী চিন্তাবিদ এক সময় সমাজতন্ত্র নামক বিজাতীয় মতাদর্শকে কিছুটা সংস্কার করে ইসলামের মধ্যে গ্রহণ করার চেষ্টা চালিয়ে ছিলেন। বর্তমানেও ঐ মানসিকতার ইসলামী চিন্তাবিদগণ মানব রচিত গণতন্ত্রকে ইসলামের মধ্যে আত্মীকরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত শতাব্দীতে সমাজতন্ত্রের জয়-জয়কার চলাকালে তথাকথিত ইসলামী চিন্তাবিদগণ বলেছিলেন, শুধু নাস্তিক্যবাদী চিন্তাটাকে বাদ দিলে সমাজতন্ত্রকে ইসলামের মধ্যে গ্রহণ করতে কোন বাধা নেই। সমাজতন...

গণতন্ত্র হারাম কেন?

Image
  আলো আর অন্ধকার যেমন এক নয়, তেমনি ভাবে ইসলামী শাসনব্যবস্থা আর গনতন্ত্র কখনো এক নয়। একদিকে হচ্ছে "তাওহিদ" অপর দিকে হচ্ছে তাওহদের সম্পূর্ণ বিপরিত সুস্পষ্ট কুফর "গনতন্ত্র" সুদের আগে যেমন ইসলাম লিখে "ইসলামী সুদ" বললেও এটা হারাম থেকে কখনো হালাল হয়ে যায়না, মদের বতলে যেমন "ইসলামী মদ" লিখলে এটা হারাম থেকে কখনো হালাল হয়ে যায়না, যিনা  যেমন কোন হেকমত অবলম্বন করেই "হালাল" করা যায়না ঠিক তেমনি ভাবে কুফরি মতবাদ "গনতন্ত্রকে" ইসলামী গণতন্ত্র বললে এটা কখনো হালাল হতে পারেনা। কোন হেকমত অবলম্বন করেই  এই স্পষ্ট কুফরি "গণতন্ত্রকে" কে জায়েজ করা যাবেনা। গনতন্ত্র হারাম কেন? গনতন্ত্র হারাম কেন? দেখুন এর কারন সমূহঃ ১.আল-কুরআনঃ  “যাবতীয় ক্ষমতা শুধুমাত্র আল্লাহরই জন্য|” [২:১৬৫] গনতন্ত্রঃ  জনগনই সকল ক্ষমতার উৎস । ২. আল-কুরআনঃ  “আল্লাহ ছাড়া কারও বিধান দেবার ক্ষমতা নেই।” [১২:৪০] গনতন্ত্রঃ  আইন প্রণয়নের ক্ষমতা জনগন, সংসদ, মন্ত্রী-এমপির (মদ, পতিতালয় বৈধও হতে পারে) । ৩. আল-কুরআনঃ  আল্লাহ তাআলা সার্বভৌমত্বের মালিক। [৩:২৬] গনতন্ত্রঃ  সার্বভৌমত্বের ম...

গণতন্ত্র প্রচারণা করার হুকুম কি?

Image
  প্রশ্ন: আমি শুনেছি ‘গণতন্ত্র’ ইসলাম থেকে নেয়া হয়েছে। এ কথাটা কি ঠিক? গণতন্ত্রের পক্ষে প্রচারণা করার হুকুম কি? উত্তর আলহামদু লিল্লাহ।. আলহামদুলিল্লাহ। এক: ডেমোক্রেসি (গণতন্ত্র) আরবী শব্দ নয়। এটি গ্রিক ভাষার শব্দ। দুটি শব্দের সমন্বয়ে শব্দটি গঠিত: Demos অর্থ- সাধারণ মানুষ বা জনগণ। আর দ্বিতীয় শব্দটি হচ্ছে-KRATIA অর্থ- শাসন। অতএব, ডেমোক্রেসি শব্দের অর্থ হচ্ছে- সাধারণ মানুষের শাসন অথবা জনগণের শাসন। দুই: গণতন্ত্র ইসলামের সাথে সাংঘর্ষিক একটি তন্ত্র। এই তন্ত্রে আইন প্রণয়নের ক্ষমতা জনগণের হাতে অথবা তাদের নিযুক্ত প্রতিনিধি (পার্লামেন্ট সদস্য) এর হাতে অর্পণ করা হয়। তাই এ তন্ত্রের মাধ্যমে গায়রুল্লাহর শাসন প্রতিষ্ঠা করা হয়; বরং জনগণ ও জনপ্রতিনিধির শাসন প্রতিষ্ঠা করা হয়। এ তন্ত্রে জনপ্রতিনিধিদের সকলে একমত হওয়ার দরকার নেই। বরং অধিকাংশ সদস্য একমত হওয়ার মাধ্যমে এমন সব আইন জারী করা যায় জনগণ যেসব আইন মেনে চলতে বাধ্য; এমনকি সে আইন যদি মানব প্রকৃতি, ধর্ম, বিবেক ইত্যাদির সাথে সাংঘর্ষিক হয় তবুও। উদাহরণতঃ এই তন্ত্রের অধীনে গর্ভপাত করা, সমকামিতা, সুদি মুনাফার বিধান ইত্যাদি জারী করা হয়েছে। ইসলামি শাসনকে বা...